লোড হচ্ছে...
লোড হচ্ছে...

উত্তরবঙ্গকে কৃষির বাণিজ্যিক রাজধানী করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

157 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের মাটি উর্বর, মানুষ পরিশ্রমী। তবু ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন, দশ দল ক্ষমতায় এলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে এবং এটি হবে দেশের কৃষির বাণিজ্যিক রাজধানী।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতারা ও বিভিন্ন দলের সহযোগী নেতা কর্মীরা।

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে বলা হয় দেশের শস্যভান্ডার। এখানে দেশের খাদ্যের প্রায় এক তৃতীয়াংশ উৎপাদিত হয়। তিনি অভিযোগ করেন, এখানে বৈষম্য তৈরি করা হয়েছে, মানুষ গরিবত্বের মধ্যে পড়ে আছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে এই অঞ্চলে তিনগুণ বেশি ফসল উৎপাদন সম্ভব। তিনি আশ্বাস দেন, দশ দল ক্ষমতায় এলে কৃষকদের ফসল সংরক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, তাদের সরকার গড়ে উঠলে দেশের সব জেলায় বিশেষায়িত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে রোগীদের চিকিৎসার জন্য রাজধানীতে যেতে না হয়। তিনি নির্বাচনে ভোটারদের বলেন, যারা দুর্নীতি করবে না, তাদেরই ভোট দিন এবং ৫৪ বছরের “বস্তাপঁচা রাজনীতি” বদলাতে গণভোটে হ্যাঁ বলুন।

সমাবেশে জামায়াত আমীরের সঙ্গে আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হালিম, মাওলানা আন্দুল হাকিম, মাওলানা দেলোয়ার হোসেন, মাস্টার মিজানুর রহমানসহ অন্যান্য নেতা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman