লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাষ্ট্রীয় মর্যাদায় ও জাঁকজমক আয়োজনে বিজয় দিবস

প্রকাশিত: 15 ডিসেম্বর 2025

53 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয় দিবস দেশজুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন করা হবে।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করবেন।

বিজয় দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হয়েছে। ঢাকা ও অন্যান্য শহরের প্রধান সড়কগুলো সাজানো হয়েছে ব্যানার ফেস্টুনে।

বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর ফ্লাই পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১১টা ৪০ মিনিটে টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শনী করবেন। এটি বিশ্বের সর্ববৃহৎ পতাকা বহনকারী প্যারাশুটিং প্রদর্শনী হিসেবে গিনেস রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া সারাদেশে বিজয় মেলা কুচকাওয়াজ ব্যান্ড শো সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির শান্তি অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman