লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নতুন সূচনা শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: 12 ফেব্রুয়ারী 2026

142 Views

The Civilians News

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। দিনব্যাপী উৎসব করি, সবাই মিলে উৎসব করি। বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে- এটিই আমাদের আজকের প্রতিক্রিয়া।’

বৃহস্পতিবার রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।’

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman