লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্যানিকের কারণে’ বেশি হতাহত হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশিত: 21 নভেম্বর 2025

21 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ভূমিকম্পে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটেছে প্যানিকের কারণে।

শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই প্যানিকের কারণে আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে ভূমিকম্পে আহত হয়ে দুইজন ছাত্র ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর, আরেকজন মোটামুটি।

এদিকে, নরসিংদী থেকে আহত দুজন এসেছেন। তার মধ্যে একটি বাচ্চা মারা গেছে। শিশুটির বাবা আইসিইউতে আছে। মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন। এরমধ্যে ওই হাসপাতালের শিক্ষার্থী রয়েছে। আমরা দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি। প্যানিকের কারণে হতাহতের ঘটনা ঘটেছে, তিনি বলেন।

‎এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সব হাসপাতালে বলেছি ভূমিকম্পে আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেয়া আছে।’

তিনি আরো বলেন, ‘যে মাত্রায় ভূমিকম্প হয়েছে, হয়তো কাছাকাছি হওয়ার কারণেই এই মাত্রাটা হয়েছে। কিছু কিছু জায়গায় দেখলাম মাত্রাটা ৫ দশমিক ৭। কিন্তু আহত সেই তুলনায় বেশি হয়েছে। ঢাকার যেসব ছাত্ররা ভর্তি হয়েছে তাদের কেউ কেউ প্যানিকের কারণে দুতলা, তিনতলা থেকে লাফ দিয়েছে।

’সবাই মিলে আমরা ভালো চিকিৎসার জন্য চেষ্টা করছি,’ যোগ করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢামেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত ৪১ জন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ছয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman