লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমানের বার্তা: “দেশি-বিদেশি ষড়যন্ত্র থামেনি”

প্রকাশিত: 26 নভেম্বর 2025

129 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি কঠোর বার্তা দিয়েছেন: “এখনো আমাদের দেশমাতৃকার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না।”

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মদানের মধ্য দিয়ে এরশাদের ৯ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছিল।

তিনি আরো বলেন, “পতিত আওয়ামী সরকারের বিগত ১৬ বছরের দূর্বিষহ শাসনে গণতন্ত্র কবরস্থ হয়েছিল। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল। ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতা পেলেও এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র থামেনি। শহীদ ডা. মিলনের আত্মত্যাগ আমাদের সবসময় প্রেরণা জোগাবে।”

তিনি শহীদ ডা. মিলনসহ সকল গণতন্ত্রকামী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে লেখেন, “আজকের এই দিনে আমি ডা. মিলনসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি।”

বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। দলের একাধিক সিনিয়র নেতা বলেছেন, এটি আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে ঐক্যের ডাক। বিশেষ করে সংস্কার ও নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমানের এই সতর্কবার্তা দলকে আরও সংগঠিত করবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman