লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চকবাজার-রহমতগঞ্জে তিনতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: 01 ডিসেম্বর 2025

70 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । ঢাকা প্রতিনিধি ।
আজ রোববার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৪২ মিনিটে পুরান ঢাকার রহমতগঞ্জ-ডালপট্টি-চকবাজার এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।

প্রথম ইউনিট পৌঁছায় বিকেল ৪টা ৪৮ মিনিটে, প্রাথমিকভাবে কাজ করছে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট। পলাশী, হাজারীবাগ ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পরে আরো আরও ৫টি ইউনিট ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রন করে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুরান ঢাকার সরু গলি ও জনবহুল এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman