লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দালালমুক্ত না হলে শ্রমশক্তি রপ্তানিতে উন্নতি সম্ভব না: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: 17 ডিসেম্বর 2025

60 Views

The Civilians News

শ্রমশক্তি রপ্তানি খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র সবচেয়ে বড় বাধা। শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।’

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman