দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) : ঢাকা-১৭ আসনে বিএনপি’র নির্বাচনী সমাবেশে ভাষানটেকের বিআরবি মাঠে হাজারো মানুষ জমায়েত হয়েছে। সমাবেশে দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে ছিল নির্বাচনী প্রতিশ্রুতি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর পরিকল্পনা।
বিকাল থেকে শুরু হওয়া সমাবেশে উপস্থিত জনতা একযোগে স্লোগান দেন ‘ভোট দিবো কিসে— ধানের শীষে’। এতে অংশ নেওয়া সাধারণ মানুষ বিএনপি’র দিকে সমর্থন জানান। সমাবেশে বিএনপি নেতা ও কর্মীরা ভোটারদের কাছে আগামী দিনের সোনালী ভবিষৎ নির্মাণের করণীয় সম্পর্কে নানান প্রস্তাব তুলে ধরেন।
এ সময় বিএনপি নেতৃত্ব বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সময়োপযোগী কার্যকর পরিবর্তন আনতে হলে এবার সকলকে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। দলের পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ভোটাভুটি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা-১৭ আসনের ভোটাররা সমাবেশে অংশ নিয়ে বলছেন, তারা “দেশে ন্যায়বিচার ও উন্নয়ন” চাই। সমাবেশে নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা দেখা যায়।
