লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: জোনায়েদ সাকি

প্রকাশিত: 24 জানুয়ারী 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ব্রাহ্মণবাড়িয়া, ২৩ জানুয়ারি ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, একটি পক্ষ গণঅভ্যুত্থানের অর্জনকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যা জনগণের রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জোনায়েদ সাকি বলেন, গণঅভ্যুত্থান একটি স্পষ্ট রায় দিয়েছে। বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং যারা অন্যায় করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, এই দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন কিংবা জমিদারতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি নয়, বরং জনগণের ঐক্যই হবে নতুন বাংলাদেশের ভিত্তি। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে থাকতে হবে।

রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়ে সাকি বলেন, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। যুগপৎ আন্দোলনের মধ্য দিয়েই জনগণ আগামী সরকারের দিকনির্দেশনা নির্ধারণ করবে। তিনি দাবি করেন, এই আন্দোলনের বিজয়ের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সে ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল খালেক। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার ও জিয়া উদ্দিন এবং উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসানসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman