লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খামেনি’র মৃত্যুর খবরে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের স্কারদু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

প্রকাশিত: 01 মার্চ 2026

353 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যুর খবরে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের স্কারদু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শহরের নর্থ পয়েন্ট এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আল জাজিরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ইরানের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেন এবং চলমান আঞ্চলিক পরিস্থিতির নিন্দা জানান। হামলায় ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন দ্রুত অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এদিকে করাচিতেও উত্তেজনা অব্যাহত রয়েছে। মার্কিন কনস্যুলেট ঘিরে সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা Edhi Foundation। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কূটনৈতিক মিশনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বহু মানুষ আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রতিক্রিয়া পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। কূটনৈতিক স্থাপনায় হামলা ও সহিংসতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

সূত্র: Al Jazeera, Reuters, Geo News

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman