লোড হচ্ছে...
লোড হচ্ছে...

“সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে” সংসদে হাস্যরসের মুহূর্ত

প্রকাশিত: 10 এপ্রিল 2026

12 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় সংসদের অধিবেশনে মধ্যাহ্ন ভোজকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক হাস্যরসপূর্ণ পরিবেশ। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে এ ঘটনা ঘটে।

বিরতির আগে চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম জুমার নামাজের পর সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্ন ভোজের দাওয়াত দেন। তিনি সবাইকে সংসদ সদস্য ভবনের এলডি হলে উপস্থিত থাকার আহ্বান জানান এবং স্পিকারকেও যোগ দেওয়ার অনুরোধ করেন।

মধ্যাহ্নভোজের মেন্যু সম্পর্কে জানতে চাইলে তিনি মজার ছলে বলেন, “আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।”

চিফ হুইপের এমন মন্তব্যে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে এবং কিছু সময়ের জন্য গম্ভীর পরিবেশ হালকা হয়ে ওঠে।

সংসদের মতো আনুষ্ঠানিক পরিবেশেও এ ধরনের হালকা মুহূর্ত পারস্পরিক সম্পর্ককে সহজ করে এবং দীর্ঘ অধিবেশনের ক্লান্তি কিছুটা লাঘব করে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman