দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ ২০২৬-এর দ্বিতীয় ও শেষ ম্যাচে আবারও টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শান মাসুদ। ফলে সিরিজ বাঁচানোর মিশনে আগে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম -এর টেস্ট অভিষেক। প্রথম টেস্টে খেলা সাদমান ইসলামের পরিবর্তে তাকে একাদশে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার লাল বলের ক্রিকেটেও যাত্রা শুরু হলো এই বাঁহাতি ব্যাটারের।
বাংলাদেশ দলে আরও একটি পরিবর্তন এসেছে বোলিং বিভাগে। মিরপুর টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারা ইবাদত হোসেনকে বিশ্রাম দিয়ে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। যদিও চোটের শঙ্কা ছিল, তবু ওপেনার মাহমুদুল হাসান জয় দলে জায়গা ধরে রেখেছেন।
অন্যদিকে পাকিস্তান দলে এসেছে তিনটি পরিবর্তন। চোট কাটিয়ে ফিরেছেন বাবার আজম। এছাড়া একাদশে যুক্ত হয়েছেন পেসার খুররম শেহজাদ ও স্পিনার সাজিদ খান। বাদ পড়েছেন ইমাম-উল-হক, শাহীন শাহ আফ্রিদি ও নোমান আলি।
প্রথম টেস্টে পিছিয়ে পড়ায় এই ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজ সমতায় ফেরার লড়াই। অন্যদিকে পাকিস্তান মাঠে নেমেছে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রাহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ, বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
