লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: 18 মে 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

সভায় ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। দেশের চলমান উন্নয়ন প্রকল্প, অগ্রাধিকার খাত এবং নতুন অর্থবছরের পরিকল্পনা বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন। উন্নয়ন ব্যয়, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়েও মতবিনিময় চলছে।

সভাটি দুপুর ১টা পর্যন্ত চলবে বলে নির্ধারিত রয়েছে। এনইসি সভা শেষে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে সিদ্ধান্ত ও অগ্রাধিকারগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman