লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলবে ব্রাজিল

প্রকাশিত: 19 মে 2026

13 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।

দীর্ঘ অনিশ্চয়তা, চোট আর ফিটনেস শঙ্কা কাটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেলেন নেইমার জুনিয়র। ফলে অভিজ্ঞ এই তারকাকে নিয়েই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে মাঠে নামছে ব্রাজিল জাতীয় ফুটবল দল।

রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরো এ আয়োজিত সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন নতুন কোচ কার্লো আনসেলোত্তি। দল ঘোষণার সময় সবচেয়ে বেশি আলোচনায় ছিল নেইমারের নাম। শেষদিকে আনচেলত্তির কণ্ঠে তার নাম উচ্চারিত হতেই উপস্থিত সমর্থক ও সাংবাদিকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

গত কয়েক মাস ধরে ইনজুরি এবং অস্ত্রোপচারের কারণে জাতীয় দলে নেইমারের ফেরা নিয়ে নানা জল্পনা চলছিল। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার মূল্য দিয়েই তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।

দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেনঅ্যালিসন বেকার, মার্কুইনহোস, ক্যাসেমিরো, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র ও এন্ড্রিক । তবে বড় চমক হিসেবে দলে জায়গা হয়নি রড্রিগো’র।

বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছেন আনচেলত্তি। বিশেষ করে আক্রমণভাগে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা ও এন্ড্রিকের উপস্থিতি ব্রাজিলকে ভয়ংকর এক ইউনিটে পরিণত করতে পারে।

ব্রাজিলের বিশ্বকাপ দল:
গোলরক্ষক:
অ্যালিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন
রক্ষণভাগ:
অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, ইবানেজ, লেও পেরেইরা, মার্কুইনহোস
মাঝমাঠ:
ওয়েসলি, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, দানিলো সিনিয়র, ফ্যাবিনহো, লুকাস পাকেতা
আক্রমণভাগ:
এন্ড্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস হেনরিকে, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman