লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অ্যাম্বুলেন্সকে বাসের চাপা, নিহত ৫

প্রকাশিত: 24 মে 2026

3 Views

The Civilians News

ফরিদপুরের নগরকান্দায় অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় পাঁচ জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ করেছে। প্রাথমিক ভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman