লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাড্ডায় এনসিপি নির্বাচনী কার্যালয়ের পাশেই গুলির ঘটনা

প্রকাশিত: 14 জানুয়ারী 2026

410 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসের পাশের একটি ভবনে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এক গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাঁদা না পেয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুলির ঘটনাটি রাজনৈতিক নয় এবং এর সঙ্গে তার নির্বাচনী কার্যক্রম বা দলের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন, এটি পুরোপুরি চাঁদাবাজি সংক্রান্ত একটি ঘটনা।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমও একই বক্তব্য দেন। তিনি বলেন, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির একটি সাংগঠনিক অফিসের পাশে এই ঘটনা ঘটেছে। এটি কোনো নির্বাচনী অফিস নয় এবং নাহিদ ইসলামের ব্যক্তিগত অফিসও নয়। প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাদের ধারণা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে হঠাৎ গুলির শব্দ শুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইনশৃঙ্খলা বাহিনী আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman