লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিদ্রোহে অস্বস্তিতে বিএনপি

প্রকাশিত: 31 জানুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করলেও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। দলীয় সূত্র অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিলেও ৭৯টি আসনে বিএনপির অন্তত ৯২ জন নেতা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এতে করে দলীয় শৃঙ্খলা ও জোটের আসন সমঝোতা নিয়ে তৈরি হয়েছে গুরুতর অস্বস্তি।

বিএনপি ১২টি আসনে জোটের শরিকদের জন্য জায়গা ছেড়ে দিলেও প্রায় প্রতিটি আসনেই দলটির প্রভাবশালী স্থানীয় নেতারা বিদ্রোহী হয়ে দাঁড়িয়েছেন। কোথাও সাবেক সংসদ সদস্য, কোথাও বহিষ্কৃত জেলা বা কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রতীকে ভোট চাইছেন। ফলে শরিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা বাড়ছে এবং জোটের আস্থার সম্পর্ক দুর্বল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, পটুয়াখালীসহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে বিএনপির মূল প্রার্থীরা নিজেদের দলের বিদ্রোহীদের চাপে পড়েছেন। কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থীরা সাংগঠনিক শক্তি ও ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। এতে ধানের শীষের ভোট বিভক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে বিএনপি ইতোমধ্যে প্রায় ৮০ জন নেতাকে বহিষ্কার করেছে। দলের চেয়ারপারসন তারেক রহমান ব্যক্তিগতভাবেও কয়েকজন বিদ্রোহী প্রার্থীকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে শেষ পর্যন্ত অনেকেই মাঠ ছাড়েননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্রোহী প্রার্থীদের এই অনড় অবস্থান বিএনপির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। একাধিক আসনে ভোট বিভাজনের সুযোগ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা লাভবান হতে পারেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, দলীয় সংহতি রক্ষা বিএনপির জন্য ততই বড় পরীক্ষায় পরিণত হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman