লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভিনি-নেইমারে দুর্দান্ত ব্রাজিল, পাত্তা পায়নি স্কটল্যান্ড

প্রকাশিত: 25 জুন 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

স্কটল্যান্ডকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরুতেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কট ম্যাককেনির দুর্বল ব্যাকপাস থেকে বল পেয়ে সহজেই গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। প্রথমার্ধে আক্রমণের ধার অব্যাহত রেখে হেড থেকে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন মাতেউস কুনিয়া। গোলটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রুনো গিমারাইস। তার নিখুঁত পাস থেকেই স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে যায় এবং ব্যবধান আরও বাড়ায় সেলেসাওরা।

ম্যাচটির আরেকটি বড় আকর্ষণ ছিল নেইমারের মাঠে ফেরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের এই তারকা। চোট কাটিয়ে ফেরার পর অল্প সময় খেললেও সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া এবং বল নিয়ন্ত্রণ দর্শকদের মুগ্ধ করেছে। নকআউট পর্বের আগে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই জয়ে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও উন্নত গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দল। বর্তমান পরিস্থিতিতে জাপান সেই অবস্থানে থাকার সম্ভাবনা বেশি। অন্যদিকে গ্রুপ রানার্সআপ মরক্কো খেলবে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দলের বিপক্ষে, যেখানে নেদারল্যান্ডস সবচেয়ে এগিয়ে রয়েছে।

পরাজিত হলেও স্কটল্যান্ডের আশা পুরোপুরি শেষ হয়নি। সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর হিসাবের ওপর নির্ভর করে এখনও নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman