লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আলাদা মত থাকলেও সংলাপই গণতন্ত্রের শক্তি: জাইমা রহমান

প্রকাশিত: 18 জানুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আলাদা মত ও দৃষ্টিভঙ্গি থাকলেও একসঙ্গে বসে আলাপ আলোচনা করাই গণতন্ত্রের মূল সৌন্দর্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, মতভেদ থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু কথা বলার পথ বন্ধ হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিক বক্তব্যে জাইমা রহমান জানান, দেশের মাটিতে এটাই তার প্রথম বক্তব্য, যা তার জন্য আবেগঘন ও বিশেষ অনুভূতির।

তিনি বলেন, নিজের কাছে সব সমস্যার সমাধান আছে এমন দাবি তিনি করেন না। তবে নিজের সামর্থ্য অনুযায়ী দেশের মানুষের জন্য, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও অগ্রগতির প্রশ্নে কিছু করার ইচ্ছা থেকেই এই পথচলায় যুক্ত হয়েছেন।

বাংলাদেশে নারী উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারায় আনার ক্ষেত্রে তাদের ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

গণতান্ত্রিক সংস্কৃতির প্রসঙ্গ টেনে জাইমা রহমান বলেন, ভিন্নমতকে শত্রু ভাবার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আলোচনা ও সংলাপের মধ্য দিয়েই একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার নারী প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman