লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাটোরে দোয়া: প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার শারমিন পুতুল

প্রকাশিত: 18 জানুয়ারী 2026

50 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উদ্যোগে আয়োজিত এই মাহফিলে এলাকার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এই দুআ মাহফিলে তিনি বলেন, তার পিতা মরহুম ফজলুর রহমান পটল দীর্ঘদিন এই এলাকার মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মানুষের ভালোবাসায় বারবার নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, “আমি তার সন্তান, আপনাদের সন্তান। আমি ভোট চাইতে আসিনি, এসেছি শুধু দোয়া চাইতে। আমার জন্য, আমার পিতার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন।”

ব্যারিস্টার পুতুল বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। ব্যক্তিগত জীবনে চরম ত্যাগের উদাহরণ টেনে তিনি বলেন, সন্তান হারানোর বেদনা, আরেক সন্তানের দীর্ঘ নির্বাসিত জীবন সত্ত্বেও তিনি কখনও আপস করেননি। “আমরা সেই আপোষহীন নেত্রীর জন্য দোয়া করব,” বলেন তিনি।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদে গিয়ে এলাকার মানুষের কথা বলার সুযোগ পেলে তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চান। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman