লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাসপাতালে হাম রোগীদের খোঁজ নেন জামায়াত আমীর

প্রকাশিত: 18 এপ্রিল 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন।

হাসপাতালে অবস্থানকালে তিনি কর্তৃপক্ষের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটি, পরিচালক এবং দায়িত্বরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তারা চিকিৎসা সেবার বিভিন্ন সীমাবদ্ধতা, যন্ত্রপাতির ঘাটতি এবং রোগীর চাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

বিরোধীদলীয় নেতা মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি ঘোষণা দেন, হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থাকে আরও কার্যকর করতে একটি ব্রংকোস্কপি মেশিন প্রদান করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্টরা মনে করছেন, এই যন্ত্রটি শিশুদের জটিল শ্বাসনালীর রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে তিনি হাসপাতালের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্প্রতি দেশে হামের সংক্রমণ বাড়ায় শিশু হাসপাতালে রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি থাকলে এমন সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

স্বাস্থ্যখাতে রাজনৈতিক দলগুলোর এ ধরনের সরাসরি সম্পৃক্ততা তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে। তবে দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে পরিকল্পিত বিনিয়োগ ও কার্যকর জনস্বাস্থ্য নীতি বাস্তবায়ন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman