লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নতুন কমিটি গঠন, সভাপতি হাসান শরীফ সম্পাদক মিজানুর রহমান

প্রকাশিত: 29 ডিসেম্বর 2025

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের (ওইএ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৬ সালের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের অনলাইন বিভাগের প্রধান হাসান শরীফ। সাধারণ সম্পাদক পদে আবারও দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন বার্তাযোগের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম জিয়াউল হক এবং আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসির কামরুল ইসলাম রুবেল ও দৈনিক কালের কণ্ঠের আনিসুর রহমান বুলবুল।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়া পোস্টের পলাশ মাহমুদ। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টার নিউজের মঈন বকুল এবং দপ্তর সম্পাদক হয়েছেন দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন জামিল এবং বার্তাটোয়েন্টিফোর ডটকমের মানসুরা চামেলী।

এর আগে সংগঠনের সভাপতি হাসান শরীফের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মঈন বকুল এবং বার্ষিক কার্যক্রম প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল। আলোচনা শেষে প্রতিবেদন দুটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আলোচনা পর্বে ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান বলেন, অনলাইন এডিটরস অ্যালায়েন্স দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ও ডিজিটাল বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman