লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নাশকতার শঙ্কায় সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা জোড়দার

প্রকাশিত: 25 এপ্রিল 2026

5 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর সারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং সব জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র বলছে, গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত কয়েকজন সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।

এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো, প্রবেশ নিয়ন্ত্রণ জোরদার এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কাজ চলছে।

সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে আগাম সতর্কতা ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো জরুরি পদক্ষেপ। এতে বড় ধরনের কোনো ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman