লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইয়ামাল কি খেলবেন আজ? সিদ্ধান্ত স্পষ্ট করলেন স্পেন কোচ

প্রকাশিত: 15 জুন 2026

13 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।

স্পেন জাতীয় দলে তরুণ তারকা লামিন ইয়ামাল এর শুরুর একাদশে থাকা নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটালেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি জানিয়েছেন, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ইয়ামালকে শুরুতে না খেলানোর সিদ্ধান্ত কোনো ইনজুরি বা ফিটনেস সমস্যার কারণে নয়, বরং সম্পূর্ণ কৌশলগত।

স্পেনের কোচ বলেন, ইয়ামাল পুরোপুরি ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তবে প্রতিপক্ষের শক্তি, ম্যাচের পরিকল্পনা এবং দলগত ভারসাম্য বিবেচনায় শুরুতে অভিজ্ঞ খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্পেন জাতীয় ফুটবল দল আজ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী একাদশ নিয়ে। প্রতিপক্ষ কেপি ভের্দে হলেও কোচ দে লা ফুয়েন্তে এটিকে হালকা ম্যাচ হিসেবে নিচ্ছেন না। তাই ম্যাচের শুরুতে বেশি শারীরিক শক্তি ও অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের মাঠে রাখার পরিকল্পনা করেছেন তিনি।

তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ম্যাচের গতিপ্রকৃতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে লামিন ইয়ামালকে মাঠে নামানো হতে পারে। তখন তার ড্রিবলিং, গতি এবং আক্রমণাত্মক দক্ষতা কাজে লাগিয়ে ম্যাচের গতি বদলানোর পরিকল্পনা রয়েছে।

স্প্যানিশ মিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, এই সিদ্ধান্ত কোনো শাস্তিমূলক বা স্বাস্থ্যগত কারণে নয়। বরং তরুণ এই তারকার ওপর অতিরিক্ত চাপ কমিয়ে ধাপে ধাপে তাকে টুর্নামেন্টে ব্যবহার করার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

ফলে শুরুতে না থাকলেও, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ইয়ামালের মাঠে নামার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman