লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পাকিস্তান সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার, অধিনায়ক শানাকা

প্রকাশিত: 06 জানুয়ারী 2026

50 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে পরস্পরের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকাকে।

ঘোষিত দলে বেশ কিছু চমক রেখেছে লঙ্কান বোর্ড। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা না পাওয়া কয়েকজন ক্রিকেটারকে পাকিস্তান সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে দল নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। বোর্ড সূত্র বলছে, বিশ্বকাপের আগে বিকল্প শক্তি যাচাই এবং দলগত কম্বিনেশন পরখ করতেই এই সিদ্ধান্ত।

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজ শুরু হবে চলতি মাসের ৭ জানুয়ারি। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ জানুয়ারি। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডাম্বুল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে।

পাকিস্তান সিরিজে ঘোষিত শ্রীলঙ্কা দল:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিত লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহিশ থিকশানা, দুশান হেমন্ত, ত্রাভিন ম্যাথু, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা ও ঈশান মালিঙ্গা।

বিশ্বকাপের আগে এই সিরিজকে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman