লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যেভাবে গোয়েন্দা সমন্বয় করে খামেনিকে টার্গেটে করা হয়

প্রকাশিত: 01 মার্চ 2026

101 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–কে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা সমন্বয় ছিল বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

মার্কিন দৈনিক দি নিউ ইয়র্ক টাইমস –এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের আগে কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল সিআইএ (Central Intelligence Agency)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শনিবার সকালে তেহরানের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে খামেনি উপস্থিত থাকতে পারেন।

সূত্রগুলোর দাবি, প্রথমে রাতের বেলায় হামলার পরিকল্পনা থাকলেও নতুন তথ্য পাওয়ার পর সময় পরিবর্তন করা হয়। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্যবস্তু হিসেবে যে কমপ্লেক্সে আঘাত হানা হয়, সেখানে প্রেসিডেন্টের কার্যালয়, সর্বোচ্চ নেতার দপ্তর ও জাতীয় নিরাপত্তা পরিষদের অফিস ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে Reuters জানিয়েছে, হামলায় কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা দাবি করেছে। তবে হোয়াইট হাউস বা সিআইএ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ প্রস্তুতি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও সময় পরিবর্তনের কৌশল মিলিয়েই এই অভিযান পরিচালিত হয়েছে। তবে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman