লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে দেওয়া হচ্ছে না মুসলিমদের

প্রকাশিত: 14 মার্চ 2026

34 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইসরায়েলি নিরাপত্তা বিধিনিষেধের কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ এ প্রবেশ করতে পারছেন না হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি। রমজানের শেষ দিনগুলোতে তারা মসজিদের ভেতরে ঢুকতে না পেরে বাইরে সড়কেই নামাজ আদায় করছেন।

সাধারণত রমজানের শেষ দশকে বিশেষ করে জুমার দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে ভরে ওঠে আল আকসা প্রাঙ্গণ। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও মার্কিন যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। নিরাপত্তার অজুহাত দেখিয়ে জেরুজালেমের পুরনো শহর ও পবিত্র স্থানগুলোতে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ফলে মুসল্লিরা মসজিদের ভেতরে যেতে না পেরে কাছাকাছি বাব আল সাহীরা গেটের আশপাশে জায়নামাজ বিছিয়ে মাগরিব, এশা ও তারাবির নামাজ আদায় করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরে যারা নিয়মিত আল আকসায় তারাবির নামাজ আদায় করে আসছেন, তাদের জন্য এবারের রমজান ভিন্ন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন, মসজিদের ভেতরে প্রবেশ করতে না পারলেও যতটা সম্ভব কাছে থেকে নামাজ পড়ার মধ্যেই তারা আল আকসার প্রতি ভালোবাসা ও সংহতি প্রকাশ করছেন।

জেরুজালেমভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়াদি হিলয়াহ ইনফরমেশন সেন্টার (Wadi Hilweh Information Center) জানিয়েছে, বাব আল সাহিরা এলাকায় নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী তল্লাশি ও বাধা দিয়েছে। কয়েকজনকে মারধরের অভিযোগও উঠেছে।

পর্যবেক্ষকদের মতে, ১৯৬৭ সালের পর এই প্রথম এত কঠোরভাবে আল আকসায় প্রবেশ সীমিত করা হয়েছে। এ ঘটনায় মুসলিম ও আরব বিশ্বের কয়েকটি দেশ ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman