লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকা–১১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থির প্রার্থীতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

প্রকাশিত: 02 ফেব্রুয়ারী 2026

101 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছেন একই আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়।

নাহিদ ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা। তিনি জানান, চলতি সপ্তাহেই রিটের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে এবং একই সঙ্গে এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক হলেও মনোনয়নপত্রের হলফনামায় সে তথ্য গোপন করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। হলফনামায় তথ্য গোপনের বিষয়টিকেই রিটের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত ৩ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এম এ কাইয়ুম বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই রিটকে কেন্দ্র করে ঢাকা–১১ আসনে নির্বাচনী পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। আইনি জটিলতা তৈরি হলে নির্বাচনী প্রচারণা ও প্রার্থী তালিকায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন বিষয়টি হাইকোর্টের শুনানি ও আদেশের ওপর নির্ভর করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman