লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নেতানিয়াহুর ঘোষণা: ভারতের সম্পূর্ণ বনি মেনাশে সম্প্রদায়কে ইসরায়েলে নিয়ে আসা হবে

প্রকাশিত: 28 নভেম্বর 2025

120 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বনি মেনাশে (Bnei Menashe) ইহুদি সম্প্রদায়ের প্রায় ৭,০০০ সদস্যকে ধাপে ধাপে ইসরায়েলে নিয়ে আসা হবে। এটি হবে ভারত থেকে কোনো ইহুদি সম্প্রদায়ের সম্পূর্ণ অভিবাসন।

ইসরায়েল সরকারের অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে ১,২০০ জন এবং ২০৩০ সালের মধ্যে বাকি প্রায় ৫,৮০০ জনকে ইসরাইলে স্থানান্তর করা হবে।

এই অভিবাসীদের বেশিরভাগই মণিপুর ও মিজোরামের কুকি-জো-মিজো সম্প্রদায়ের সদস্য। তারা নিজেদের প্রাচীন ইসরায়েলের হারানো দশ গোত্রের একটি ‘মেনাশে গোত্রের’ বংশধর বলে বিশ্বাস করেন। ২০০৫ সালে ইসরায়েলের প্রধান রাব্বি শ্লোমো আমার আনুষ্ঠানিকভাবে তাদের ইহুদি হিসেবে স্বীকৃতি দেন।

নেতানিয়াহু যা বললেন, “এটি একটি গুরুত্বপূর্ণ ও জায়োনিবাদী সিদ্ধান্ত। এর ফলে উত্তর ইসরায়েল ও গালিল অঞ্চল শক্তিশালী হবে। আমরা হারানো ভাই-বোনদের ফিরিয়ে আনছি।” তিনি আরও বলেন, “বনি মেনাশে সম্প্রদায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে ইহুদি ঐতিহ্য ধরে রেখেছে। এখন তারা তাদের প্রাচীন জন্মভূমিতে ফিরে আসছে।”

যেভাবে পরিকল্পনাটি করা হচ্ছে, অভিবাসীদের প্রথমে ধর্মান্তরিত (গিউর) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর থেকে তারা মূলত গালিলি ও উত্তর ইসরায়েলের বসতি এলাকায় বসবাস করবে। তাদের সব ধরণের খরচ বহন করবে ইসরায়েল সরকার ও আন্তর্জাতিক ইহুদি সংগঠন ‘শাভেই ইসরায়েল’।

এই বনি মেনাশেরা হলো, ভারতের মণিপুর ও মিজোরামের বর্তমান বাসিন্দা, সংখ্যায় প্রায় ১০,০০০ জন এই সম্প্রদায়ের সদস্য আছে। ১৯৫০-এর দশক থেকে তারা নিজেদের ইহুদি পরিচয় ফিরে পাওয়ার আন্দোলন করে আসছে। ২০০৫ থেকে এ পর্যন্ত প্রায় ৪,৫০০ জন ইসরায়েলে অভিবাশীত হয়েছে।

ইসরায়েলের অভিবাসন মন্ত্রী ওফির সোফার বলেছেন, “এটি ইতিহাসের একটি বিরল মুহূর্ত, একটি সম্পূর্ণ হারানো গোত্র তাদের জন্মভূমিতে ফিরে আসছে।”

 

 

 

সূত্র: The Jerusalem Post, Times of Israel, Haaretz, Ynet, Shavei Israel

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman