লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ট্রাম্পের নিরাপত্তা নীতি: ‘তৃতীয় বিশ্বের’ অভিবাসনের দরজা বন্ধ’

প্রকাশিত: 28 নভেম্বর 2025

101 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

হোয়াইট হাউসের সামনে গুলির শব্দ যখন থেমে গেল, তখন শুরু হলো একটা নতুন যুগের সূচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঘোষণা করলেন, “তৃতীয় বিশ্বের” দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গতকালের সেই হামলা। এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত, আরেকজনের অবস্থা বেশ সঙ্কটাপন্ন। ট্রাম্প বললেন, এটা “রিফিউজি বার্ডেন” এখন এ থেকে থেকে মুক্তির পথ বেছে নিতে হবে।

গত বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২:১৫ মিনিটে ফ্যারাগাট স্কয়ারের কাছে এক আফগান নাগরিক রাহমানুল্লাহ লাকানওয়াল (.৩৫৭ ম্যাগনাম রিভলভার হাতে) হঠাৎ গুলি চালায়। লক্ষ্য ছিল দুই ন্যাশনাল গার্ড সদস্য, ২০ বছরের স্পেশালিস্ট সারাহ বেকস্ট্রম এবং ২৪ বছরের স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু ওল্ফ। সারাহের মৃত্যু হয়েছে, অ্যান্ড্রু ক্রিটিক্যাল কন্ডিশনে। লাকানওয়ালকে গার্ডরা গুলি করে আহত করে ধরে। এফবিআই বলছে, এটা “অ্যামবুশ-স্টাইল” অ্যাটাক, মোটিভ তদন্ত চলছে।

সিআইএ নিশ্চিত করেছে, লাকানওয়াল আফগানিস্তানে সিআইএ-সমর্থিত প্যারামিলিটারি ইউনিটে কাজ করেছিলেন, ২০২১-এ বাইডেনের “অপারেশন অ্যালাইজ ওয়েলকাম”-এর মাধ্যমে মার্কিন যোগানো হয়। ২০২৪-এ আশ্রয় চেয়ে ২০২৫-এর এপ্রিলে ট্রাম্প প্রশাসন আশ্রয় দেয়।

এই হামলার পরপরই ট্রাম্পের ঘোষণা। তাঁর ট্রুথ সোশ্যাল পোস্টে বলা হয়েছে, “থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ” থেকে মাইগ্রেশন “পার্মানেন্টলি পজ” করা হবে। সকল অ-নাগরিকের ফেডারেল সুবিধা-ভর্তুকি বন্ধ। যারা “পশ্চিমা সভ্যতার সঙ্গে অসঙ্গত” বা “শান্তি-নিরাপত্তার হুমকি”, তাদের নাগরিকত্ব বাতিল করে উৎখাত করা হবে।

ইউএসসিআইএস ডিরেক্টর জোসেফ এডলো বলেছেন, আফগান ন্যাশনালদের ইমিগ্রেশন রিকোয়েস্ট স্থগিত, ১৯টি দেশের যাদের “কান্ট্রি অফ কনসার্ন” হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের এর গ্রিনকার্ড রিভিউ হবে। এই লিস্টে আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো, ইরান, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন সহ ১৯টি দেশ।

এই সিদ্ধান্তের পরপরই প্রতিক্রিয়ার ঝড় ওঠে বিশ্ব জুড়ে। ইউএন বলছে, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। হিউম্যান রাইটস ওয়াচ বলছে এটি “রেসিস্ট অ্যান্ড ক্লাসিস্টিক”। ডেমোক্র্যাটরা বলছেন, এটা “ফিয়ার-মংগারিং”। আফগান কমিউনিটি প্রোটেস্ট করছে, বলছে লাকানওয়াল ছিল সিআইএ-সহযোগী, ট্রাম্পের নিজের প্রশাসন আশ্রয় দিয়েছে। ট্রাম্পের সমর্থকরা বলছেন, এটা “ন্যাশনাল সিকিউরিটি প্রায়োরিটি”।

এই ঘোষণা ট্রাম্পের ইমিগ্রেশন অ্যাজেন্ডার চরম পর্যায়। ২০১৭-এর মুসলিম নিষিদ্ধ থেকে শুরু করে এখন “থার্ড ওয়ার্ল্ড” নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হলো এটা কতদিন টিকবে? কংগ্রেসের চ্যালেঞ্জ, কোর্ট কেস, সব আসবে। হামলার পর এই ঘোষণা যেন বলে দিচ্ছে, নিরাপত্তার নামে মার্কিন অভিবাসনের দরজা এখন আরও শক্ত করে বন্ধ হয়েছে।

 

সূত্র: Reuters, The Guardian, Al Jazeera, CNN, The New York Times, BBC, AP News, CBS News,

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman