লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জেল গেটেই গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ’লীগের ৬ নেতা

প্রকাশিত: 04 মে 2026

31 Views

The Civilians News

জামালপুরে জামিনে মুক্তি পাওয়ার পর জেল গেটেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকে ফের গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার সন্ধ্যায় জামালপুর জেলা কারাগারের মূল ফটক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রাতে তাদের জামালপুর থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।

তারা কোন মামলায় পুনরায় গ্রেপ্তার হয়েছেন- সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

কারাগার সূত্র জানায়, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় প্রায় এক মাস আগে তারা আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এরই মধ্যে তাদের জামিন হয়। রোববার জামিনের কপি কারাগারে পৌঁছালে তারা মুক্তি পান। কিন্তু পরক্ষণেই আবার গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের সদর থানা হাজতে রাখা হয়েছে। তাদের মামলার বিষয়টি মাদারগঞ্জ থানা সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman