লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আইডিয়াল এগ্রোতে অনেক মায়ায় আদরে-যত্নে বেড়ে উঠেছে ১০৮টি কোরবানির গরু

প্রকাশিত: 19 মে 2026

51 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের আইডিয়াল এগ্রো ফার্ম প্রতিবারের মতো এবারও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে অসাধারণ সব পশুর সম্ভার নিয়ে। খামারটি ১০৮টি নানান জাতের উন্নত ষাঁড়, গয়াল ও ভেড়া পালন করছে পরম মমতায় ও যত্নে।

খামারের কর্মীরা গরুগুলোকে নিজের পরিবারের সদস্যের মতো আদর করে বড় করছেন। প্রতিদিন সকাল-বিকেল গোসল করানো, সবুজ ঘাস, সাইলেজ ও পুষ্টিকর খাবার খাওয়ানো, চিকিৎসা — কোনো কিছুতেই কোনো ত্রুটি রাখা হচ্ছে না। খামার কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনো ধরনের ক্ষতিকর খাদ্য বা হরমোন ব্যবহার করা হয় না। শুধুমাত্র প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার দিয়ে গরুগুলোকে সুস্থ ও সবল রাখা হচ্ছে।

দুই ধরনের সুবিধা রাখা হয়েছে ক্রেতাদের জন্য, ক্রেতারা চাইলে লাইভ ওয়েট অনুযায়ী গরু কিনতে পারবেন, আবার চাইলে হাটের মতো দরদাম করে কিনতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গরু কেনার পরও খামার কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ঈদের ৩-৪ দিন আগ পর্যন্ত গরুর যত্ন নেবেন এবং ঈদের আগে নির্ধারিত সময়ে ডেলিভারি দিয়ে দেবেন।

আইডিয়াল আগ্রোর দায়িত্বশীলরা বলছেন, “আমরা গরুগুলোকে শুধু বিক্রির জন্য পালন করি না। আমরা তাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতোই সম্পর্ক তৈরি করি। তাই প্রতিটি গরুকে সর্বোচ্চ যত্ন ও ভালোবাসায় রাখা হয়।”

ঢাকা ও আশেপাশের এলাকার অনেক ক্রেতা ইতিমধ্যে এই খামারের সুনাম শুনে গরু দেখতে আসছেন এবং কিনছেন। সুস্থ, সবল ও আদরে বড় করা গরু দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন।

খামার কর্তৃপক্ষ জানিয়েছেন আরো মাস খানেক আগেই তাদের প্রায় ৩০% শতাংশ গরু বিক্রি হয়ে গেছে।

কোরবানির ঈদকে সামনে রেখে যারা স্বাস্থ্যবান ও নিরাপদ গরু খুঁজছেন, তাদের জন্য আইডিয়াল আগ্রো একটি আস্থার জায়গা হয়ে উঠেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman