লোড হচ্ছে...
লোড হচ্ছে...

একদিনে দেশে ফিরল ৩৪ প্রবাসীর লাশ, মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব

প্রকাশিত: 18 এপ্রিল 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

একদিনে কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে মোট ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার সন্ধ্যায় কুয়েত থেকে ৩০ জনের মরদেহ একটি চার্টার্ড ফ্লাইটে এসে পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ। বিষয়টি নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ডেস্ক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একই দিনে পৃথক ফ্লাইটে মালয়েশিয়া ও লিবিয়া থেকে আরও চারজন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। এর মধ্যে দুইজন মালয়েশিয়া এবং দুইজন লিবিয়ায় কর্মরত ছিলেন।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক দফা ফ্লাইট বাতিল হওয়ায় এসব মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, ফ্লাইট জটিলতার কারণে মরদেহগুলো সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা ব্যাহত হয়, ফলে বিকল্প ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

প্রবাসীদের মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা শুধু জীবিত শ্রমিকদের নয়, মৃত্যুর পর মরদেহ প্রত্যাবাসনেও বড় বাধা তৈরি করছে। এতে প্রবাসী কল্যাণ ব্যবস্থার সক্ষমতা ও জরুরি প্রস্তুতি আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে আসছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman