দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত মূল্য পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দামের ওঠানামার কারণে দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য,
- প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা
- ৫ লিটারের বোতল ১ হাজার ৪০ টাকা
- খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও দামের অস্থিরতা দেশের বাজারেও সরাসরি প্রভাব ফেলছে। ফলে সরকারকে সময় সময় মূল্য সমন্বয়ের পথে হাঁটতে হচ্ছে।
তবে ভোক্তাদের জন্য এই মূল্যবৃদ্ধি নতুন চাপ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয় আরও বাড়বে।
