লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের পাশে থাকবে রাশিয়া-পুতিন

প্রকাশিত: 29 এপ্রিল 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে মস্কো এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে দেশটি।

সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

পুতিন আরও জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। ওই বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরাগচির মাধ্যমে খামেনির প্রতি সম্মান ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো তেহরানের সঙ্গে বিদ্যমান কৌশলগত সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণে আগ্রহী। বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের টানাপোড়েন এবং আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে রাশিয়া-ইরান ঘনিষ্ঠতা নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে।

বিশ্লেষকদের মতে, এই সম্পর্ক জোরদার হলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman