লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তিস্তা প্রকল্পে ভূরাজনৈতিক চাপ নেই: চীনা রাষ্ট্রদূত

প্রকাশিত: 19 জানুয়ারী 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে ঘিরে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি স্পষ্টভাবে বলেন, তিস্তা মহাপরিকল্পনা সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব উদ্যোগ এবং চীন এখানে কেবল সহযোগী অংশীদার হিসেবে পাশে রয়েছে।

সোমবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ইয়াও ওয়েন বলেন, ব্যক্তিগত বা রাষ্ট্রীয় পর্যায়ে তিনি কোনো ধরনের চাপ অনুভব করেননি। বাংলাদেশের পক্ষ থেকে যতদিন এই প্রকল্পে চীনের সহযোগিতা চাওয়া হবে, ততদিন চীন আন্তরিকভাবে পাশে থাকবে। তবে প্রকল্পটি বড় এবং দীর্ঘমেয়াদি হওয়ায় প্রতিটি ধাপ বৈজ্ঞানিক গবেষণা ও বিশ্লেষণের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

চীনা রাষ্ট্রদূতের ভাষায়, তিস্তা মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো নদীভাঙন নিয়ন্ত্রণ, পানিব্যবস্থাপনার উন্নয়ন এবং নদীপাড়ের মানুষের জীবনমান পরিবর্তন। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের লাখো মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রকল্পের কাজ শুরুর সময়সূচি প্রসঙ্গে ইয়াও ওয়েন জানান, প্রস্তুতিমূলক প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং দ্রুতই বাস্তবায়ন পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিস্তার ভয়াবহ ভাঙনচিত্র তুলে ধরেন এবং নদীপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা রাষ্ট্রদূতের সামনে উপস্থাপন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার, তিস্তা আন্দোলনের কর্মী এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে রংপুর সফরে চীনা রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দল ও তিস্তা আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা বৈঠক করেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman