লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মিরপুর মণিপুর স্কুল মাঠে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াতের ঈদের সালাত

প্রকাশিত: 21 মার্চ 2026

42 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল মণিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে ঈদের জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। ঈদের সকালে আয়োজিত এই জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সকাল থেকেই মুসল্লিরা মাঠে জড়ো হতে শুরু করেন। নির্ধারিত সময়ে ঈদের সালাত আদায় করা হয় এবং নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজ শেষে আমীরে জামায়াত উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে ঈদের শিক্ষা অনুযায়ী সংযম, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদের পাশাপাশি মিরপুর এলাকার এই জামাতেও ছিল উৎসবমুখর পরিবেশ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman