লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শীত জেঁকে বসেছে দেশব্যাপী বেড়েছে গরম কাপড়ের চাহিদা

প্রকাশিত: 10 জানুয়ারী 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানী ঢাকায় কয়েক দিন ধরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হলেও উষ্ণ পোশাকের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। শপিং মল ও ব্র্যান্ডের দোকানে তুলনামূলক বেশি দামের কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ ঝুঁকছেন ফুটপাতের অস্থায়ী দোকানগুলোর দিকে।

শুক্রবার রাজধানীর মতিঝিল, গুলিস্তান, বাইতুল মোকাররম প্রাঙ্গণ, নিউ মার্কেট, কারওয়ান বাজার ও মৌচাক এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য শীতের পোশাকের দোকান। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

বাইতুল মোকাররম এলাকায় মুগদা থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শীতের পোশাক কিনতে এসেছেন একটি বেসরকারি স্কুলের অফিস সহকারী আলাউদ্দিন। তিনি বলেন, মহল্লার দোকানগুলোতে দাম বেশি হওয়ায় এখানে এসেছেন। তবে এসে দেখছেন, দাম খুব একটা কম নয়। তবু দোকান বেশি থাকায় পছন্দের সুযোগ পাওয়া যায়।

ফুটপাতে মেয়েদের তুলনায় ছেলেদের শীতবস্ত্রের দোকানই বেশি দেখা গেছে। সোয়েটার, জ্যাকেট, হুডি, কানটুপি, মাফলার, ব্লেজার ও প্যান্টসহ নানা ধরনের পোশাক বিক্রি হচ্ছে। শিশুদের জন্যও রয়েছে শীতের নানা সামগ্রী।

গুলিস্তান এলাকায় ব্লেজারের বেচাকেনা সবচেয়ে বেশি। নতুন ব্লেজার ৫০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি ওয়াশ করা পুরোনো ব্লেজার পাওয়া যাচ্ছে ৩০০ টাকায়। ব্যবসায়ী রকিফুল ইসলাম বলেন, শীত বাড়ায় বিক্রি বেড়েছে, তবে ক্রেতারা দরদাম বেশি করছেন। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার দাম বেশি রাখা হচ্ছে।

শীতের পোশাকের পাশাপাশি কম্বল ও কমফোর্টারের বিক্রিও জমে উঠেছে। বাইতুল মোকাররম এলাকায় কম্বল ২ হাজার থেকে ৪ হাজার টাকা এবং কমফোর্টার ২ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো ওয়াশ করা কমফোর্টার পাওয়া যাচ্ছে ৪০০ টাকায়। তীব্র শীতে ফুটপাতই এখন অনেক নগরবাসীর শেষ ভরসা।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman