লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

প্রকাশিত: 09 মে 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চার দিনের রাজনৈতিক অনিশ্চয়তা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু-এর সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। শনিবার রাজ্যের গভর্নর আরভি আরলেকার-এর সঙ্গে সাক্ষাৎ করে ১২০ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেয় তার দল তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে)।

এনডি টিভি -এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর গভর্নরের কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের অনুমতি চান বিজয়। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসনের সমর্থন। ভিসিকে ও আইইউএমএলের সমর্থন পাওয়ায় সেই সংখ্যা অতিক্রম করেছে টিভিকে।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী রোববার বিকেলেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন থালাপতি বিজয়। ইতোমধ্যে শপথ অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।

সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় উল্লাসে ফেটে পড়েন বিজয়ের সমর্থকরা। রাজভবন ও টিভিকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো সমর্থক জড়ো হয়ে আনন্দ মিছিল ও উদযাপনে অংশ নেন। এতে কয়েকটি এলাকায় তীব্র যানজটও সৃষ্টি হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলচ্চিত্র জগতের বিপুল জনপ্রিয়তাকে পুঁজি করেই দ্রুত রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিজয়। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে থল থিরুমাভালাভান নেতৃত্বাধীন ভিসিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থা এড়াতে এবং রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা ঠেকাতেই তারা টিভিকেকে নিঃশর্ত সমর্থন দিয়েছে।

#তামিলনাড়ু #থালাপতিবিজয় #টিভিকে #ভারত #চেন্নাই #মুখ্যমন্ত্রী #রাজনীতি, থালাপতি বিজয়, তামিলনাড়ু, টিভিকে, মুখ্যমন্ত্রী, ভারতীয় রাজনীতি, আরভি আরলেকার, চেন্নাই, ভিসিকে, সরকার গঠন, এনডিটিভি

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman