লোড হচ্ছে...
লোড হচ্ছে...

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান

প্রকাশিত: 20 ডিসেম্বর 2025

79 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে পুনরায় দেশে ফেরার পরিকল্পনা রয়েছে ডা. জোবাইদা রহমানের।

এর আগে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন ডা. জোবাইদা রহমান। দেশে পৌঁছানোর পরপরই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান। অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরিবারের পক্ষ থেকে পাশে থাকার লক্ষ্যেই তার এই সফর ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসা ও দেখভালের জন্য পরিবারের সদস্যরা পালাক্রমে দেশে অবস্থান করছেন। সেই ধারাবাহিকতায় চিকিৎসক হিসেবে ডা. জোবাইদা রহমানের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ও বিএনপি সমর্থকদের মধ্যেও বিশেষ আলোচনার সৃষ্টি করে।

ডা. জোবাইদা রহমানের স্বল্পমেয়াদি এই সফরকে পারিবারিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্বের পারিবারিক চলাচলও নজরে রাখছে রাজনৈতিক মহল।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman