লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শহীদ রেজাউলের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

প্রকাশিত: 01 ফেব্রুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

শেরপুরের শ্রীবরদী উপজেলায় শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিম রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার ১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে তিনি শহীদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

এর আগে সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারে শেরপুরে পৌঁছান ডা. শফিকুর রহমান। সেখান থেকে তিনি সরাসরি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি গভীর সমবেদনা জানান এবং এই শোকের সময়ে ধৈর্য ধারণের তাওফিক কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের এক পর্যায়ে শহীদ রেজাউল করিমের তিন বছরের কন্যাকে কোলে তুলে নেন জামায়াত আমীর। অবুঝ শিশুটির মুখের দিকে তাকিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন বলে উপস্থিত নেতাকর্মীরা জানান। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদের কবর জিয়ারত করেন এবং রুহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য বিশেষ দোয়া করেন।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতারা জানান, শহীদ রেজাউল করিম ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী কর্মী ও কুরআনের হাফেজ। তার শাহাদাত এলাকার মানুষের মনে গভীর শোকের ছাপ ফেলেছে। জামায়াত আমীরের এই সফর শহীদ পরিবারের পাশে থাকার একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman