লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গণভোট ইস্যুতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় বিরোধী জোট

প্রকাশিত: 02 এপ্রিল 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোট। শনিবার বাদ আসর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জোট সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারের অবস্থান ও কর্মকাণ্ডে বিরোধী জোট “বিস্মিত, আহত ও মর্মাহত”। তিনি দ্রুত রায়ের বাস্তবায়নের দাবি জানান।

সংসদের চলতি অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে এ ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করে। বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোট প্রশ্নে সরকার ও বিরোধী জোটের অবস্থানগত দূরত্ব সংসদের ভেতরের বিরোধ এখন রাজপথে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। আসন্ন কর্মসূচি ঘিরে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman