লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

প্রকাশিত: 10 ফেব্রুয়ারী 2026

27 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী বা স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণ প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সব উপদেষ্টার সম্পদ বিবরণ প্রকাশ করা হবে।

প্রধান উপদেষ্টা আরও জানিয়েছিলেন, এই প্রক্রিয়া পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে সম্পদ বিবরণীর বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন টি যুক্ত করা হলো :

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman