লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান ও বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা সভা

প্রকাশিত: 17 ডিসেম্বর 2025

158 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫: মহান মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আরো উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. এমডি সিরাজুল ইসলাম যিনি আজকের আলোচনা অনুষ্ঠানের আহ্বায়ক, এছাড়াও সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি এবং সেই যুদ্ধের চেতনা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে বলেন, স্বাধীনতার পর দেশের পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং জাতীয় ঐক্য গঠনে তাঁর অবদান ইতিহাসে গভীরভাবে প্রোথিত।

ড্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. এমডি সিরাজুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে, বেগম জিয়ার অনুপ্রেরণায় ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই কেবল একটি সুন্দর ন্যায় বিচারের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নাই।

বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন নতুন করে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি অভিযোগ করেন, ইতিহাস বিকৃতি ও ভিন্নমত দমনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক পরিসর সংকুচিত করা হচ্ছে।

আলোচনা সভায় বক্তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষার মাধ্যমেই বর্তমান সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া সম্ভব।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman