লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গভীর রাতে তারেক রহমান নরসিংদীতে, লক্ষ্য মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারম্যান

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

36 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

গভীর রাত, সময় প্রায় আড়াইটে। তবুও মাঠভর্তি মানুষের অপেক্ষা আর স্লোগানে স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক বাস্তবতা। সমাবেশে দেরিতে পৌঁছানোর জন্য বক্তব্যের শুরুতেই উপস্থিত জনতার কাছে আন্তরিকভাবে ক্ষমা চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় অপেক্ষার পরও নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি তারেক রহমানের প্রতি জনগণের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার বারবার সংকুচিত হয়েছে। এই বাস্তবতায় জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তনের লড়াই এগিয়ে নিতে হবে। কোনো ভয় বা হতাশা নয়, ঐক্যই হতে পারে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান শক্তি বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট থেকে উত্তরণের পথ নেই। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার বাধাগ্রস্ত করা হয়েছে। এসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও মাঠ না ছাড়ার দৃশ্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, এই উপস্থিতি শুধু দলীয় কর্মসূচির বিষয় নয়, বরং এটি বর্তমান রাজনীতিতে তারেক রহমানের জনসমর্থনের একটি স্পষ্ট বার্তা।

সমাবেশ শেষে তারেক রহমান সবাইকে শান্তিপূর্ণভাবে ঘরে ফেরার আহ্বান জানান এবং ভবিষ্যতের আন্দোলনেও একইভাবে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman